প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ছিল সোনালি বছর। ফিফা বর্ষসেরা আর ইউরোপ-সেরার পুরস্কার, দুটোই গিয়েছিল তাঁর অধিকারে। পরের দুটি বছর আড়াল হয়ে ছিলেন লিওনেল মেসিতে। এ বছরে মেসির বার্সেলোনার কাছে আড়াল রোনালদোর রিয়াল মাদ্রিদ। দলীয় আশা যখন শেষ, জ্বলে উঠেছেন রোনালদো। আহত বাঘের মতো ফুঁসে ওঠা রোনালদো মেসিকে পেছনে ফেলে দিয়েছেন পিচিচি (স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা) ট্রফি জয়ের লড়াইয়ে। স্প্যানিশ লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে কালকের আগ পর্যন্ত মার্কার হিসাবে ৩৭-এ নিয়ে গিয়েছিলেন গোলসংখ্যা। হাতছানি স্প্যানিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৮ গোল করার টেলমো জারা ও সানচেজের যৌথ রেকর্ডও। আমাদের এ সপ্তাহের তারকা তাই রোনালদো।