ক্রিস্টেন স্টুয়ার্টের রূপবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোয়াইলাইট-এর সহজ-সরল মেয়ে বেলার কথা ভুলে যান। অ্যাকশন ছবি ক্যালিতে নতুন রূপে হাজির হচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। টোয়াইলাইট সিরিজ জনপ্রিয় হলেও স্টুয়ার্টের অভিনয় নিয়ে সমালোচনা কম হয়নি। ধারণা করা হচ্ছে, তার জবাব দিতেই নানা ধরনের চরিত্রে অভিনয় করতে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পাবে স্টুয়ার্ট অভিনীত স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান ছবিটি। এতে তাঁর সহশিল্পী হলেন ক্রিস হেমসওয়ার্থ ও শার্লিজ থেরন। আইএএনএস।