ক্রীড়া উন্নয়নে একটি মতামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে স্কুল-ক্রীড়ার ওপরই সবার আগে নজর দেওয়া দরকার বলে একজন সাধারণ ক্রীড়াপ্রেমী হিসেবে মনে করি আমি। প্রতিটি স্কুলেই রয়েছেন একজন ক্রীড়াশিক্ষক। ক্রীড়াশিক্ষকের যোগ্যতা ডিগ্রি পাস ও ১০ মাসের শারীরিক শিক্ষা কোর্স। সমস্যাটা এখানেই। খেলাধুলা সম্পর্কে যাঁদের মোটেও জ্ঞান নেই, শারীরিক শিক্ষা কোর্স সম্পন্ন করে তাঁরাই ক্রীড়াশিক্ষক হিসেবে যোগ দেন। খেলাধুলার মধ্যে থেকে যাঁরা বড় হয়েছেন, তাঁদেরই ক্রীড়াশিক্ষক হিসেবে নিয়োগ দিলে বেশি উপকৃত হবে ছাত্রছাত্রীরা। আবার ক্রীড়াশিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁদের দায়িত্বটাও বদলে যায়। বাংলা, ইংরেজি, অঙ্কের ক্লাস নিতে দেখা যায় তাঁদের। সেটাই যদি হয়, তাহলে তিনি ক্রীড়াশিক্ষক কেন? আমি মনে করি, ক্রীড়াশিক্ষককে নিয়োগ দেওয়া উচিত নিয়মিত ক্রীড়াশিক্ষা ক্লাস নেওয়ার জন্য। তাঁর কাজের তদারক করবেন জেলা ক্রীড়া কর্মকর্তা। ব্যাপারটা এভাবে আমরা কখনোই ভেবে দেখি না। কম্পিউটার শিক্ষার মতো অপশনাল বিষয় হিসেবে ক্রীড়াশিক্ষাকেও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। এতে ক্রীড়াচর্চার ফলে ছাত্রছাত্রীরা যেমন সুস্থ থাকবে, বেরিয়ে আসবে নতুন নতুন ক্রীড়াপ্রতিভা। উজ্জ্বল হয়ে উঠবে দেশের ক্রীড়াঙ্গন।গোলাম কিবরিয়া, মতিঝিল, ঢাকাপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।