প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা কালেক্টরেট কলেজিয়েট বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়েছে।প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের এবং মাগুরা কালেক্টরেট কলেজিয়েট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন বিশ্বাস। মোট ৩২টি ইভেন্টে প্রায় ৫০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মুহাম্মদ সিরাজুল আকবর।