ক্রুশের পেরেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার চিত্রপরিচালক ও প্রত্নতত্ত্ববিদ সিমচা জ্যাকোবোভিচি দাবি করেছেন, যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করতে যেসব পেরেক ব্যবহার করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে তিনি দুটি পেরেকের সন্ধান পেয়েছেন। তাঁর পরিচালিত দি নেইলস অব দ্য ক্রস ছবিতে এ ‘আবিষ্কারের’ বিস্তারিত দিক তুলে ধরেছেন তিনি। তবে বেশির ভাগ গবেষক ও প্রত্নতাত্ত্বিক এ দাবির সত্যতা নাকচ করে দিয়ে বলেছেন, জ্যাকোবোভিচি বিতর্ক সৃষ্টি করে তাঁর ছবি হিট করার চেষ্টা চালাচ্ছেন। টেলিগ্রাফ