ক্রেন ছিঁড়ে লোহার পাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে আজ সোমবার সকালে জাহাজের ক্রেন থেকে ছিঁড়ে পড়া লোহার পাতের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নাসির আহমদ (৪৫) বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থার অধীন বন্দরের ৮ নম্বর জেটিতে কাজ করছিলেন।বন্দর সূত্র জানায়, সকাল পৌনে সাতটায় বন্দরের ৮ নম্বর জেটিতে স্টিল পণ্যবাহী জাহাজ এমভি সং শান থেকে ক্রেনের সাহায্যে পণ্য খালাস করছিলেন শ্রমিকেরা। হঠাত্ ক্রেন থেকে তার ছিঁড়ে ২০ ফুট লম্বা লোহার পাতের একটি খণ্ড নাসির আহমদের ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহত নাসিরের বাড়ি কুমিল্লার লাঙল কোট থানার ছানুয়া এলাকায়।বন্দর থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন ভূঁইয়া প্রথম আলো ডট কমকে বলেন, দুর্ঘটনার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।