ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ রোববার ভোরে শাহরিয়ার স্টিল মিল নামের একটি ইস্পাত কারখানায় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুই শ্রমিক হলেন জালাল (২৫) ও আতিক (৩০)।প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।ওসি জানান, ভোর ছয়টার দিকে ছয়জন শ্রমিক ক্রেন দিয়ে মালামাল স্থানান্তরের কাজ করছিলেন। এ সময় ক্রেনের তার ছিঁড়ে লোহার পাত জালাল ও আতিকের শরীরে পড়ে। এতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হন। লাশ দুটি ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।