ক্লান্ত সু চি ছুটি চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে দুই সপ্তাহেরও বেশি সময়ের সফরে ক্লান্ত হয়ে পড়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এ কারণে আগামী বুধবার পার্লামেন্টে তাঁর অভিষেক হওয়ার দিন ছুটি চেয়েছেন তিনি।সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইনের বরাত দিয়ে দ্য হিন্দু পত্রিকার অনলাইনে আজ রোববার এ খবর জানানো হয়েছে।এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, বহু বক্তৃতা, সংবাদ সম্মেলন ও বৈঠকে ঠাসা ইউরোপ ভ্রমণে ব্যস্ত সময় কাটিয়ে ৬৭ বছর বয়সী এই নেত্রী এখন ক্লান্ত। অবসাদ কাটিয়ে উঠতে তাঁর কিছু সময় দরকার। তাই ৪ জুলাইয়ের পরিবর্তে ৯ জুলাই পার্লামেন্টে যাওয়ার পরিকল্পনা করছেন সু চি। তাই তিনি ছুটির আবেদন জানিয়েছেন।সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শেষে গতকাল শনিবার দেশে ফেরেন সু চি। ইয়াংগুন বিমানবন্দরে হাজার হাজার সমর্থক তাঁকে স্বাগত জানান।গত ১ এপ্রিল মিয়ানমারে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সু চি ও তাঁর দলের ৪২ জন সদস্য নির্বাচিত হন। আগামী বুধবার পার্লামেন্টের অধিবেশনে সু চির যোগ দেওয়ার কথা ছিল।