ক্লান্তি আমার ক্ষমা করো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটার মতো বিরামহীন ছুটে চলেছেন শাহরুখ খান। আজ ছবির শুটিং তো কাল বিজ্ঞাপন, পরশু হয়তো অমুক পুরস্কারের আসরে। তরশু দেখা গেল খোদ খেলার মাঠে। তাই বড় ক্লান্ত এখন বলিউড কিং। কদিন আগে বলেছিলেন, ‘ঘড়ির কাঁটার মতো কাজ করতে হয়েছে আমাকে। এখন আমি দাড়ি কেটেছি, চুল কেটেছি, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছি। চার-পাঁচ দিনের একটা ছোট্ট বিরতি নিয়ে হয়তো দুবাই যাব। তারপর ফিরে এসে ডুব দেব যশ চোপড়ার রোমান্টিক ছবিতে। শুটিং হয়তো শুরু হবে ৮ জানুয়ারি থেকে।’ টিএনএন।