ক্লার্কের অধিনায়কত্বে মুগ্ধ ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ থামাতে পারছে না কেউ। এখন পর্যন্ত সব কটি ম্যাচেই জয় পেয়েছে তারা। তবে ফর্মে নেই অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রতিটি ম্যাচেই ফর্ম খুঁজে বেড়াতে হচ্ছে তাঁকে। এ নিয়ে নানা সমালোচনা চললেও সাবেক অধিনায়ক শেন ওয়ার্নকে পাশে পাচ্ছেন ক্লার্ক। ফর্ম যে রকমই হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্লার্কের নেতৃত্বে মুগ্ধ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার।চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্লার্কের গড় রান মাত্র ১২। এই দিক দিয়ে দ্রুততম ধারার টি-টোয়েন্টি ক্রিকেটে রীতিমতো ব্যর্থ তিনি। টি-টোয়েন্টিতে সেরা ৪০ জন রান সংগ্রাহকের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেট ক্লার্কের! তাতে কী, এই টি-টোয়েন্টি ক্রিকেটেই রেকর্ড গড়েছে ক্লার্কের দল। দলকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত রাখার রেকর্ড গড়েছেন ক্লার্ক। তাঁর এ অসাধারণ নেতৃত্বে নিজের মুগ্ধতার কথা জানিয়ে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে ওয়ার্ন বলছেন,‘ ক্লার্কের নেতৃত্বে আমি মুগ্ধ। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এ মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ক্লার্কের ধারে-কাছেও কেউ নেই।’