ক্লাসে আর বেত নেবেন না সেই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটানো সেই শিক্ষক আর কখনো ক্লাসে বেত না নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ঘটনায় অভিভাবকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নোওয়াব মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘বেলা ১১টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা হয়। সেখানে শিক্ষক আশরাফুল আলম বলেন, আর কখনো ক্লাসে তিনি বেত নিয়ে প্রবেশ করবেন না।’মোগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিক জানান, শ্রেণীকক্ষে বেত ব্যবহার না করতে সব শিক্ষককে আগেই নিষেধ করা হয়েছিল। তবে শিক্ষক আশরাফুল আলম জানিয়েছেন, তিনি রাগের মাথায় এ কাজ করেছিলেন। গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্রের ক্লাসে আশরাফুল আলম ‘সমাস’ পড়াচ্ছিলেন। এ সময় এক শিক্ষার্থী ভুল করে ‘ছমাস’ বলে ফেলে। এতে রেগে যান শিক্ষক আশরাফুল। তিনি বেত আনিয়ে শিক্ষার্থীদের পেটাতে থাকেন। বাড়ি গিয়ে শিক্ষার্থীরা অনেকেই অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।