ক্লাসে ফিরে যাচ্ছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষকরা
সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সমিতি। তবে যেহেতু সমিতির সাধারণ সভা অনুযায়ী কর্মবিরতি নেওয়া হয়েছিল তাই কাল শনিবার সমিতির সাধারণ সভার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করা হবে।আজ শুক্রবার গণভবনে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষক সমিতির নেতারা এ কথা জানান।বৈঠক শেষে সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এ জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছি। তবে যেহেতু কর্মবিরতি ডাকা হয়েছিল সমিতির সাধারণ সভায়, সে জন্য কাল সমিতির সাধারণ সভায় কর্মবিরতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’সমিতির একজন নেতা জানিয়েছেন, যেহেতু কাল সমিতির সাধারণ সভা এবং পরদিন বুদ্ধ পূর্ণিমার বন্ধ। তাই আশা করছেন সোমবার থেকে তাঁরা ক্লাসে ফিরে যাবেন।উল্লেখ্য, বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ এবং সহ-পাচার্যের পদ বিলুপ্তির দাবিতে গত ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করে আসছে বুয়েটের শিক্ষক সমিতি।