ক্লিক এভারেস্ট ক্লিক নিশাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি তুলতে ভালোবাসেন নিশাত মজুমদার। প্রকৃতির ছবি। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এ ছবি তুলতে গিয়েই তুষারধসে আহত হয়েছিলেন।তবে তাঁর নিজের এভারেস্ট জয়ের অভিযানের বেশির ভাগ ছবি তুলে দিয়েছেন সহযাত্রী এম এ মুহিত—দ্বিতীয়বারের মতো যিনি এভারেস্ট জয় করলেন। কাঠমান্ডুতে থাকা আমাদের প্রতিনিধি তৌহিদা শিরোপাকে ছবিগুলো পাঠিয়েছেন এম এ মুহিত। আর নিশাতের এখন একটাই কথা—দ্রুত দেশে ফেরা চাই। দম আটকে আসছে।