ক্লিনটন ফাউন্ডেশনের জন্য গাইবেন গাগা বুনো ও ইউশার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে এইডস ও পরিবেশ নিয়ে বিশ্বজুড়ে কাজ করছে ক্লিনটন ফাউন্ডেশন। ১৫ অক্টোবর প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি। এ উপলক্ষে হলিউডে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। দর্শকদের মন মাতাতে মঞ্চে গাইবেন লেডি গাগা, বুনো ও ইউশারের মতো তারকা শিল্পীরা। টেলিভিশনে ্প্রচারের পাশাপাশি কনসার্টটি ইয়াহুতে সরাসরি সম্প্রচার করা হবে। এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ‘আমার প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে লোকজনকে জানাতে ও সচেতনতা বাড়াতে বড় শিল্পীরা এক মঞ্চে গাইবেন, ভাবতেই গর্ব বোধ করছি।’ রয়টার্স।