ক্লিনটনকে এখনো ভালোবাসেন মনিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে এখনো আগের মতোই ভালোবাসেন মনিকা লিউনেস্কি। আর এ কারণে তিনি কখনোই বিয়ে করেননি কিংবা সন্তানও নেননি।হেরাল্ড সানের অনলাইনের খবরে বলা হয়, মনিকা লিউনেস্কির হোয়াইট হাউসের এক বন্ধু এ কথা জানিয়েছেন।ওই পত্রিকাটিকে মনিকার বন্ধু আরও জানিয়েছেন, ‘মনিকা আমাকে বলেছে, তার জীবনে আর কোনো পুরুষ আসবে না। কারণ, ক্লিনটন তাঁকে যেভাবে সুখ দিয়েছে, সেই সুখ আর কারও পক্ষে দেওয়া সম্ভব নয়। মনিকা এখনো ক্লিনটনকে প্রচণ্ড ভালোবাসে। মনিকার অনেক বন্ধু থাকলেও সে কিছুতেই মন থেকে ক্লিনটনের স্মৃতি মুছে ফেলতে পারবে না।’মনিকার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠার পর বিল ক্লিনটন অবশ্য দাবি করেছিলেন, ‘মনিকার সঙ্গে আমার কখনো শারীরিক সংসর্গ হয়নি। কিন্তু কেন যে তখন এমন একটা গুজব ছড়াল!’৩৭ বছর বয়সী মনিকা লিউনেস্কি বর্তমানে একজন সফল ব্যবসায়ী, সেই সঙ্গে একটি জনপ্রিয় রিয়েলিটি শো-এর সফল উপস্থাপিকা। এত ব্যস্ততার মধ্যেও তিনি ১৫ বছর আগের প্রেমিক বিল ক্লিনটনকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেননি।তবে, মনিকা অবশ্য ডেইলি মেইল অনলাইনকে জানিয়েছেন, ‘যে কারণেই হোক ক্লিনটন আমাদের সম্পর্ককে অস্বীকার করায় আমি খুবই কষ্ট পেয়েছি।’