ক্লিনটনের সঙ্গে লেডি গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিনটন ফাউন্ডেশনের এক দশক পূর্তি উপলক্ষে গত শনিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হলো এক কনসার্ট। ‘এ ডিকেড অব ডিফারেন্স: এ কনসার্ট সেলিব্রেটিং টেন ইয়ারস অব উইলিয়াম জে. ক্লিনটন ফাউন্ডেশন’ শিরোনামের ওই আয়োজনে গাইতে এসেছিলেন লেডি গাগা। অনুষ্ঠানে ছিলেন বিল ক্লিনটন নিজেও। গাগার পাশাপাশি মঞ্চে উঠেছিলেন আর অ্যান্ড বি-র ইউশার, কেনি চেসনি, সোমলি র‌্যাপার কেনান, কলম্বিয়ার জনপ্রিয় শিল্পী জুয়ানেস, রকার বোনো এবং দ্য এজ অব ইউ২ হিসেবে পরিচিত ডেভিড হাওয়েল ইভানস। এপি।