ক্লুনির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল শুক্রবার সাংবাদিক বাবা নিকের সঙ্গে গ্রেপ্তার হলেন জর্জ ক্লুনি। সঙ্গে ছিলেন আরও ১৩ সঙ্গী। ঘণ্টা দুয়েক হাজতে থাকার পর জামিনে মুক্তি পান ক্লুনি। এবার যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন এই হলিউড তারকা। সাফ জানিয়ে দিলেন দক্ষিণ সুদানে খাদ্যের অভাবে ধুঁকতে থাকা মানুষের জন্য কিছু করার কথা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুদান দূতাবাসের সামনে এসব বিষয় নিয়ে কথা বলছিলেন ক্লুনি। পুলিশ তাতে বাধা দেয়। সেটা অমান্য করার পরই হাতে হাতকড়া এবং হাজতবাস। আইএএনএস।