ক্লোজ টেস্ট ও পার্ট সি: বিশেষ নজর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকা ইংরেজি ১ম পত্রে ভালো ফল পেতে হলে মূল বইয়ের প্রতিটি লেসন ভালো করে পড়তে হবে। বই থেকেই অধিকাংশ প্রশ্ন থাকে, টেক্সট ভালো করে না পড়ার কারণে ছাত্রছাত্রীদের পক্ষে সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় না। তাই ১ম পত্রের জন্য আমার প্রথম ও প্রধান পরামর্শ-টেক্সট ভালো করে পড়ো, বারবার রিভিশন দাও।দেখা যায় মূল বইয়ের সেসব প্যাসেজ থেকে Fill in the gaps অথবা Substitution table দেওয়া হয়েছে। আবার কখনো কখনো শ্যাডো প্যাসেজ দেওয়া থাকে। উভয় ক্ষেত্রে টেক্সট পড়াটা জরুরি। যারা আগে পড়নি তারা অবশ্যই টেক্সটের সবগুলো প্যাসেজই পড়ে যাবে।Re-arrangement-এর ক্ষেত্রেও টেক্সট থেকে দেওয়া হয়। সে ক্ষেত্রে টেক্সট যদি তোমার ভালো করে পড়া থাকে, তাহলে এখানেও ভালো নম্বর পেয়ে যাবে।প্রশ্নের ধারা অনুযায়ী কিছু পরামর্শ: ১ নম্বর প্রশ্নের উত্তরে শুধু সঠিক উত্তরটি লিখবে। কোনো প্রকার বাক্য লিখতে হবে না। ২ নম্বর প্রশ্নের উত্তরে True হলে True. কিন্তু False হলে তা লিখে Correct answer লিখতে হবে। নইলে অর্ধেক নম্বর পাবে। ৩ নম্বর প্রশ্নে Parts of speech-এর Noun, Adjective, Verb এবং Preposition-এর ব্যবহার থাকবে। বিশেষ করে Noun ও Preposition ব্যবহার বেশি থাকে। ৪ নম্বর প্রশ্নের উত্তরে মেকিং লিস্ট, পাঁচটি পয়েন্ট লিখতে হবে। এগুলো হতে হবে Phrasal Sentence. অবশ্যই 1, 2, 3, 4, 5 / a, b, c, d, e এভাবে লিখতে হবে। কোনোভাবেই Paragraph/Summary-এর মতো লেখা যাবে না। বারবার বলার পরও পরীক্ষার খাতায় এ ধরনের ভুল লক্ষ করা যায়। দ্বিতীয় প্যাসেজ থেকে ৫ থেকে ৮ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। ৫ নম্বর প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হতে হবে। এ ক্ষেত্রে Subject ও Tense অনুযায়ী Verb ঠিক রেখে তারপর উত্তর লিখতে হবে।# Subject প্রশ্নের মধ্যেই থাকে।# Do/Does দিয়ে প্রশ্ন থাকলে Subject + V1 + উত্তর# Did দিয়ে প্রশ্ন থাকলে Subject + V2 + উত্তর# অন্যান্য Auxiliary verb দিয়ে প্রশ্ন থাকলে, Subject + উক্ত Auxiliary verb + verb (প্রশ্নে যেমন থাকবে) + উত্তর।এভাবে লিখলে ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। ৬ নম্বর প্রশ্নের শূন্যস্থানের জন্য প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে। অনেক সময় হুবহু প্যাসেজ থেকে তুলে দেওয়া হয়, আবার শ্যাডোও থাকে। ৭ নম্বর প্রশ্নের উত্তরের Summarising এক-তৃতীয়াংশ লিখতে হবে। মূল কথাগুলো লিখতে হবে। কোনো কোটেশন ব্যবহার করা যাবে না। ৮ নম্বর প্রশ্নে থাকবে Making short note/Flow chart. ধারাবাহিকভাবে Point/Short note লিখতে হবে। Box-এ একটি উত্তর দেওয়া থাকবে। Box তৈরি করে তীরচিহ্ন দিতে হবে, নইলে Flow chart তৈরির ক্ষেত্রে Technical fault বলে বিবেচিত হবে। Phrasal sentence তৈরির ক্ষেত্রে সাধারণত subject ও Auxiliary verb বাদ দিতে হয়। ৯ নম্বর প্রশ্নে থাকবে With clues এখানেও Parts of speech-এর পরিবর্তন থাকে। চর্চার মাধ্যমে এটি আয়ত্তে আনা সম্ভব। টেক্সট থেকে আসার সম্ভাবনা বেশি। তাই টেক্সট পড়া থাকলে সহজেই সঠিক উত্তর পাওয়া যায়। ১০ নম্বর প্রশ্নে থাকবে Without clues. এটিও টেক্সট থেকে আসার সমধিক সম্ভাবনা। ফলে টেক্সট ভালো করে পড়তে হবে। চর্চা অব্যাহত রাখতে হবে। Substitution table, Rearrangement এবং Paragraph.মূলত Part-C-তে অনেক Marks correct করতে পারলে প্রচুর নম্বর আসে। ১১ নম্বর প্রশ্নে থাকবে Substitution table. বিগত দিনের প্রশ্নে দেখা গেছে, টেক্সট অথবা টেক্সটের আলোকেই আসে। ছোট ছোট যেসব প্যাসেজ আছে তা পড়তে হবে। ১২ নম্বর প্রশ্নে Rearrangement থাকবে। বই থেকে সম্ভাব্যগুলো পড়তে হবে। আর টেক্সট থেকে উল্লেখযোগ্য গল্পগুলো মনে রাখতে হবে। উত্তরের সিরিয়াল মুখস্থ করা ঠিক নয়। কারণ পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে। বরং গল্পের মতো করে মনে রাখতে হবে। একেবারে অপরিচিত ঘটনা এলে বাক্যগুলোর বাংলাটা খাতায় লিখে তারপর উত্তর লিখলে সফল হওয়া যায়। কারণ, বাংলাটা তোমরা সহজে মেলাতে পারবে। একটু সময় লাগলেও এটা করা যেতে পারে। ১৩ নম্বর প্রশ্নে Paragraph থাকবে। মুখস্থ এলে তো ভালো, না এলে প্রশ্নের আলোকে উত্তর দিতে হবে। যে পাঁচটি প্রশ্ন থাকবে, তার সঙ্গে নিজে আরও পাঁচ থেকে ১০টি প্রশ্ন তৈরি করতে হবে। তারপর প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। Subject ও Tense অনুযায়ী এভাবে ২০-২৫টি প্রশ্ন নিজে তৈরি করে তার উত্তর একত্রে লিখলে মোটামুটি ভালো Paragraph হয়ে যাবে।