ক্ষতি হলে টিপাইমুখ বাঁধ করতে দেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভারতকে বলে দিয়েছি—বাংলাদেশের কোনো ক্ষতি চাই না। বাংলাদেশের ক্ষতি হলে টিপাইমুখ বাঁধ করতে দেওয়া হবে না। ভারতে যে সমীক্ষা হবে, ওই দলে বাংলাদেশের প্রতিনিধিকে রাখতে হবে।’শেখ হাসিনা বলেন, ‘টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য ভালো হবে কি না—তা বিবেচনা করে দেখা হচ্ছে।’আজ শনিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর সিলেটে আজই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ছিল। সকালে তিনি ঢাকা থেকে ফেঞ্চুগঞ্জে পৌঁছে সকালে ‘শাহজালাল ফার্টিলাইজার প্রজেক্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ফেঞ্চুগঞ্জে ৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্রের উদ্বোধন করেন।সড়কপথে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট পৌঁছে দুপুরে প্রধানমন্ত্রী সিলেটের কুমারগাঁওয়ে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র উদ্বোধন করেন। পরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন এবং আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ও ভিসা সেন্টার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব ভবন উদ্বোধন করেন। হজরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে প্রধানমন্ত্রী বিকেলে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।জনসভায় প্রধানমন্ত্রী বক্তৃতার শুরুতে তাঁর উদ্বোধন করা উন্নয়ন কর্মকাণ্ডকে ‘সিলেটবাসীর জন্য উপহার’ বলে অভিহিত করে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে, তখন দেশবাসীকে কিছু না কিছু দেয়। দাবি-দাওয়া করতে হবে না, বলতেও হবে না। নতুন নতুন উপহার নিয়ে আপনাদের কাছে আসব।’ তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ফেঞ্চুগঞ্জে সারকারখানা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আবার ক্ষমতায় আসলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সিলেটের ব্যাপক উন্নয়ন করা হবে।’বাংলাদেশ-ভারত সীমান্তে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমানা চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। বাংলাদেশ তার ভূমি রক্ষা করবে। ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে।’ সমুদ্রজয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে মামলার জয় হয়েছে। আমরা সমুদ্রজয় করেছি। ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতে ভারতের সমুদ্রসীমা নিয়ে রায় হবে। আমরা আবার ক্ষমতায় এলে যথাযথ আইনি লড়াইয়ের মাধ্যমে এ রায়ও আমাদের পক্ষে আসবে।’চারদলীয় জোট সরকার আমলে সিলেটে গ্রেনেড-বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চারদলীয় জোট সরকার আমলে গ্রেনেড-বোমা-সন্ত্রাস-খুন ছাড়া আমরা আর কিছুই পাইনি। প্রধানমন্ত্রী বিগত দিনে বিদ্যুতের কোনো উন্নয়ন হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমি আজ দুটো বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র উদ্বোধন করেছি। ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট আসার পথে আমি রাস্তার পাশে শুধু খাম্বা দেখেছি। বিদ্যুত্ নেই—খাম্বা ঠিকই রয়েছে। উনার (খালেদা জিয়া) ছেলেরা খাম্বার ব্যবসা করত। বিদ্যুত্ উত্পাদন না করে তারা শুধু খাম্বা উত্পাদন করেছে।’ শেখ হাসিনা বলেন, ‘কথায় আছে চোরের মায়ের বড় গলা। খালেদা জিয়ার অবস্থা এখন এমনই হয়েছে।সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন প্রমুখ।