২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা
ক্ষতিগ্রস্তদের কমিশনের কাছে অভিযোগ জমা দেওয়ার আহ্বান
২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তদন্ত কমিশনের কাছে অভিযোগ ও প্রমাণাদি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।আজ মঙ্গলবার তদন্ত কমিশনের এক গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সংঘটিত হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, বসতবাড়ি থেকে উচ্ছেদ, ভূমি-সম্পত্তি দখল, নির্যাতন-নিপীড়নসহ যাবতীয় মানবাধিকার ও মানবতার বিরুদ্ধে অপরাধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জাতিগোষ্ঠী, সম্প্রদায় ও রাজনৈতিক দলগুলোকে তাদের অভিযোগ গতকাল থেকে পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে। অভিযোগের সঙ্গে এ সংক্রান্ত বর্ণনা, সাক্ষ্য-প্রমাণ, ছবি, সিডি বা অন্য যেকোনো তথ্য-উপাত্ত সাপ্তাহিক ছুটির দিন বাদে যেকোনো দিন তদন্ত কমিশনের কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে জমা দেওয়া যাবে। অভিযোগ ও প্রমাণাদি ডাকযোগেও পাঠানো যাবে।অভিযোগ পাঠানোর ঠিকানা প্রেসিডেন্ট, তদন্ত কমিশন, সেন্ট্রাল সার্কিট হাউস, সার্কিট হাউস রোড, ঢাকা। বিজ্ঞপ্তি।