ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে সরকারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সরকার পরমাণু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশও জারি করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।বিপর্যস্ত ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুেকন্দ্রের ৩০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী প্রায় ৪৮ হাজার পরিবার এ ক্ষতিপূরণের আওতায় আসবে। ক্ষতিপূরণের সার্বিক পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক মিলিয়ন ইয়েন বা ১২ হাজার ডলার দেওয়ার জন্য সরকার সংশ্লিষ্ট পরমাণু বিদ্যুেকন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে। সরকারের প্রধান মুখপাত্র ইয়োকিয়ো এদানো বলেছেন, তাঁরা মনে করেন, প্রাথমিকভাবে এ পরিমাণ ক্ষতিপূরণ তাদের দরকার। সরকার ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিসিটি কোম্পানিকে (টেপকো) জরুরি ও দ্রুততার সঙ্গে এ ক্ষতিপূরণ দিতে বলেছে।পরমাণু সংকটের পরিপ্রেক্ষিতে ঘর-বাড়ি থেকে উচ্ছেদ এবং ঘরে অবস্থান করার ক্ষতি হিসেবে এ অর্থ দেওয়া হবে। তবে জাপানের বাণিজ্যমন্ত্রী বলেছেন, টেপকোর প্রতি এটা সরকারে আদেশ নয়, অনুরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টেপকো এখনো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।এর আগে ক্ষতিপূরণের ঘোষণা না দেওয়ায় জাপান সরকার ও টিপকো তীব্র সমালোচনার মুখে পড়ে।