‘নিমতলীর অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনদের প্রত্যেককে তার্যাক্ষণিকভাবে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলে শুনেছি। কিন্তু আমি এক পুত্র, পূত্রবধূ ও নাতনিকে কবর দিয়েছি। আজ পর্যন্ত কোনো টাকা পাইনি। আমার ছেলের বউয়ের গয়নাও চুরি হয়ে গেছে। কিচ্ছু নেই...।’নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ভাড়াটে আবদুল্লাহ আল মামুনের বাবা রুহুল আমিন এভাবেই তাঁর বেদনার কথা তুলে ধরেন। মামুন পুড়ে যাওয়া ৪৩ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। জানা গেছে, এ অবস্থা শুধু নিহত মামুনের বাবার একার নয়, নিমতলীর নবাব কাটরায় বসবাসকারী ভাড়াটে ও ভাড়াটে দোকানমালিকসহ প্রায় অর্ধশত পরিবারের।৩ জুন রাতে নিমতলীতে ১১টি ভবন পুড়ে যায়। কাউন্সিলরের অস্থায়ী কার্যালয় থেকে জানা গেছে, ভবনগুলোতে ৮১টি পরিবারের বসবাস ছিল। সরকারি হিসাবে ৬৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০২ জন ক্ষতিগ্রস্ত অভিভাবক যোগাযোগ করেছেন। এ ছাড়া ১৯টি পরিবারের কেউ যোগাযোগ করেনি।৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে নিমতলীতে। ওই কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। কাউন্সিলর মোহাম্মদ মোহন বলেন, নিহত ভাড়াটেদের স্বজনদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া উচিত। একই সঙ্গে যাঁদের দোকান, রিকশা, ভ্যান ও বাসার সর্বস্ব পুড়ে গেছে, তাঁরাও ক্ষতিগ্রস্ত।কিন্তু সরকারি তালিকায় ভাড়াটে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম নেই। ওই তালিকায় ভবনমালিক ও তাঁদের ৩৬টি পরিবারের নাম আছে। সরকারি তালিকাভুক্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তদারক করছেন ম্যাজিস্ট্রেট নিরোধ চন্দ্র মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। বাদ পড়েছেন এ রকম প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।ক্ষতিপূরণের মধ্যে আছে প্রতিটি লাশ দাফনের জন্য তার্যাক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে দান। এরপর সম্পদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে।গত শুক্রবারও নিমতলীর পুড়ে যাওয়া ভবনগুলোর নিচে নিহত ব্যক্তিদের স্বজনদের ভিড় করতে দেখা যায়। তাঁদের মধ্যে রয়েছেন বাখরখানি তৈরির শ্রমিক মোহাম্মদ সালেক, রুহুল আমীন, মঞ্জুর আলম, লাইস মিঞা, স্বপন ও বর্জু মিঞার স্বজনেরা। তাঁরা সবাই ৫৫ নম্বর নবাব কাটরায় ছোট্ট দোকানের ভেতরে মারা গেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকায় তাঁদের স্বজনদের নাম নেই বলে জানান তাঁরা।যাঁদের নাম কোনো তালিকায় নেই: মারা যাননি, কিন্তু সর্বনাশা আগুন যাঁদের নিঃস্ব করে দিয়েছে, তাঁদের নাম নেই তালিকায়। তাঁরা হচ্ছেন ৫৭ নম্বরের মোহাম্মদ ইছা, ৫৫/১ নম্বরের মোহাম্মদ ফালু, ৬৭ নম্বরের আলী মান্নান, ৬৮ নম্বরের মোহাম্মদ সাব্বির (আহত), ৬৯/১ নম্বরের পঞ্চম তলার মোহাম্মদ সালাম খান, চট্টগ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি ৪৩/১ নম্বরের মোহাম্মদ হাবীব, ৫৯/১ নম্বরের আগুনে পুড়ে আহত মনোয়ারা বেগম, মুন্সি বেগম ও সাহাবুদ্দিন। এ ছাড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫৫ নম্বর আওলাদ হোসেনের দোকান, মোহাম্মদ শাহীন ও ৪৩ নম্বরের মোহাম্মদ শামীমের দোকান।এই বেঁচে থাকা হতভাগ্যদের অবস্থা আরও শোচনীয়। জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহন প্রথম আলোকে বলেন, অবশ্যই নিহত ভাড়াটেদের স্বজনেরা ক্ষতিগ্রস্ত এবং তাঁদের নাম তালিকায় থাকা উচিত। কিন্তু তালিকা তৈরিতে তাঁকে রাখা হয়নি।জানা গেছে, তালিকাটি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের তত্ত্বাবধানে করা হয়েছে। তাঁদের একজন মোসাম্মর্যা রাশিদা আক্তার বলেন, স্থানীয় লোকজনের সচেতনতার অভাব এবং দু-একজনের সমন্বয়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে। এখন যাঁদের পাওয়া যাবে, তাঁদের সবাইকেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।