ক্ষতিপূরণসংক্রান্ত প্রতিবেদন ১৮ জুলাই দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রধান কারখানা পরিদর্শক ও বিজিএমইএ কর্তৃপক্ষকে আগামী ১৮ জুলাই ওই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি কাজী রেজাউল ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এদিকে, আদালতের নির্দেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন আজ আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় প্রতিবেদনটি আদালতে দাখিল করেন। তাজরীনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।এ ছাড়া, আদালতের নির্দেশনা অনুসারে তাজরীনের মালিক দেলোয়ার হোসেন আজ আদালতে হাজির হন। আগামী ১৮ জুলাই তাঁকে আবার আদালতে হাজির হতে বলা হয়েছে।গত বছরের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন পোশাকশ্রমিক নিহত হন।