ক্ষমতা কুক্ষিগত করতে রাজনীতি করে বিএনপি: মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে রাজনীতি করে বিএনপি। তারা গুটিকয়েক মানুষ ক্ষমতা ভোগ করতে চায়। কিন্তু আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমতা নিয়ে যেতে চায়। তিনি অভিযোগ করেন, বিএনপি উপজেলা পরিষদকে হত্যা করেছে। আজ বুধবার সন্ধ্যায় হোটেল শেরাটনে ‘উপজেলা পরিষদ ব্যবস্থা ও ডিজিটাল কর্মশালা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ৬৬টি উপজেলা চেয়ারম্যানদের কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।মতিয়া চৌধুরী বলেন, এরশাদ উপজেলা পরিষদ ব্যবস্থা চালু করেছিলেন। কিন্তু বিএনপি ১৯৯১ সালে নির্বাচিত উপজেলা পরিষদকে বাতিল করেছিল। আইন পাস করার পর আওয়ামী উপজেলা নির্বাচন করেছে।উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, সাংসদ ও প্রশাসনের সঙ্গে কোনো দ্বন্দ্ব না রেখে কাজ করুন। সাংসদ, প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের কাজ আলাদা। তাই কাজের ক্ষেত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করুন।সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মঞ্জুর হোসেন, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এম মোর্শেদ। সেমিনারে সভাপতিত্ব করেন ‘একসেস টু ইনফরমেশন’-এর জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম।অনুষ্ঠানে ৬৬ জন উপজেলা চেয়ারম্যানের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।