ক্ষমতা ছাড়ছি না: জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতা ত্যাগ করা কোনো বিকল্প নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। দেশটির জনপ্রিয় বেসরকারি জিও টেলিভিশনে গতকাল শনিবার ধারণকৃত এই সাক্ষাত্কার প্রচারিত হয়। সাক্ষাত্কারে জারদারি জানান, এখন পর্যন্ত কেউ তাঁকে পদত্যাগ করতে বলেননি। আলোচিত ‘মোমোগেট’ কেলেঙ্কারির জের ধরে দেশটির শক্তিশালী সেনাবাহিনী প্রেসিডেন্ট জারদারিকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে পাকিস্তানের রাজনীতিতে গুজব রটে।এর প্রতিক্রিয়ায় জারদারি সাক্ষাত্কারে এ কথা বলেন। সাক্ষাত্কারে ক্ষমতা ছাড়া প্রসঙ্গে জারদারি বলেন, ‘কেউ এখন পর্যন্ত তা করতে বলেনি। যদি কেউ তা বলে, আমি আপনাকে জানাব।’ সাক্ষাত্কারে জারদারিকে জিজ্ঞেস করা হয়, যদি তাঁর জন্য সরে যাওয়া একটা বিকল্প হয়, তাহলে তিনি কী করবেন। জবাবে জারদারি পালটা প্রশ্ন করেন, ‘কেন এটা হবে?’