ক্ষমতা ছাড়ার ইঙ্গিত ইয়েমেনের প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আগামী কয়েক দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।আবদুল্লাহ সালেহ বলেন, ‘আমি ক্ষমতা ছেড়ে দেব। আগামী কয়েক দিনের মধ্যে তা করব।’বিবৃতিতে বলা হয়, তাঁর শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস ধরে আন্দোলনের ফলে দেশটিতে অচলাবস্থা সৃষ্টির পর ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন সালেহ। তিনি ৩৩ বছর ধরে দেশটি শাসন করছেন।সালেহ এমন এক সময় ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিলেন, যখন বিরোধী ও শাসক দলের প্রতিনিধিরা ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন। রয়টার্স।