ক্ষমতা থেকে বাগবোকে সরানোর সব প্রচেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের স্বঘোষিত প্রেসিডেন্ট লঅন্ত বাগবোকে ক্ষমতা থেকে সরাতে আফ্রিকার রাষ্ট্রীয় নেতাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল সোমবার ‘সাধারণ ক্ষমা’র প্রস্তাব দিয়েও ক্ষমতা হস্তান্তরে বাগবোকে রাজি করানো যায়নি বলে জানা গেছে।তবে, এ ব্যাপারে বাগবোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। বাগবো এখনো রাষ্ট্রপতির ভবনে অবস্থান করছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।এর আগে ক্ষমতা হস্তান্তরে বাগবোর সঙ্গে আলোচনা করতে আফ্রিকার ইসিওডব্লিউএএসের সদস্য দেশ বেনিন, সিয়েরা লিয়ন ও ক্যাপ ভার্দের রাষ্ট্রপ্রধানেরা ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হয়ে কেনিয়ার প্রেসিডেন্ট ওদিংগা আইভরি কোস্টে গিয়েছিলেন। বিবিসি।