ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে সেনাসদস্যদের সহিংস ঘটনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালিয়েছিল। ওই অরাজনৈতিক ঘটনাকে তারা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল, যাতে এ সুযোগে রাজনীতিবিদদের আরও নির্যাতন করা যায়। একই সঙ্গে ঘটনার একপর্যায়ে তারা সামরিক শাসন জারিরও পরিকল্পনা করেছিল।আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির কাছে এভাবেই ঘটনার বর্ণনা দেন ওই সময়ের ১৬ জন ছাত্রনেতা ও নির্যাতিত তিন শিক্ষার্থী। উপকমিটির আমন্ত্রণে সাক্ষ্য দিতে তাঁরা কমিটির সভায় যোগ দেন।কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছাত্ররা ওই সময়কার ঘটনার বর্ণনা এবং নির্যাতনের কাহিনি তুলে ধরেন। তাঁরা ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের জন্য সেনাবাহিনী ও সেনা গোয়েন্দা সংস্থার দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন ও জাসদের ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৬ নেতা ও তিনজন সাধারণ শিক্ষার্থীর সবাই যোগ দেন। ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে লিখিতভাবে বক্তব্য দেওয়ার পাশাপাশি বেশির ভাগ শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্য দেন।সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অপর্ণা পাল, সহসম্পাদক নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শেখ সোহেল রানা, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা মিয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম ও খান আসাদুজ্জামান মাসুম ও মানবেন্দ্র দেব, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রহমত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবদুল হামিদ। জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও আজিজুর রহমান উপস্থিত ছিলেন।নির্যাতিত ছাত্রদের মধ্যে জাহিদুল ইসলাম দ্বীন ইসলাম ও খোমেনী ইসলাম সভায় উপস্থিত হয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।প্রসঙ্গত, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনাসদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারা দেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনাসদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন। পাশাপাশি অনেককে গ্রেপ্তার করা হয়।সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের আগস্ট মাসে সংসদীয় উপকমিটি গঠন করা হয়।কমিটি এ ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য তত্কালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকেও আমন্ত্রণ জানায়। গত ১৮ এপ্রিল তাঁরা দুজন উপ কমিটির সভায় উপস্থিত না হয়ে চিঠি পাঠান।কমিটি দ্বিতীয় দফায় তাঁদের আগামী ৫ জুনের বৈঠকে উপস্থিত হতে বলেছে। ওই দিন রাজশাহীর তত্কালীন র্যাব-৫-এর প্রধান কর্মকর্তা শামসুল আলম খানের বক্তব্য নিতে ৫ জুন পুনরায় তাদের তলব করা হবে।