ক্ষমতা হস্তান্তরের দাবিতে আইভরি কোস্টে ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের স্বঘোষিত প্রেসিডেন্ট লয়ন্ত বাগবোকে ক্ষমতা হস্তান্তরে চাপ প্রয়োগ করতে বিরোধীদলীয় নেতা আলাসেন ওয়েতাহার সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল আজ সোমবার থেকে দেশটিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।গতকাল রোববার ওয়েতাহার মুখপাত্র প্যাট্রিক অ্যাছি বলেন, ‘আমরা কাল (সোমবার) থেকে সারা দেশে ধর্মঘট আহ্বান করেছি।’ আলাসেন ওয়েতাহার দল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের বিজয়কে চুরি করতে দেব না।’ প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর আইভরি কোস্টে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লয়ন্ত বাগবো।জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইভরি কোস্টের এই রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ, ইইউ, পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস) এবং যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরে চাপ প্রয়োগ করতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক (বিসিইএও) আইভরি কোস্টের রাষ্ট্রীয় তহবিলে বাগবোর লেনদেন স্থগিত করেছে। এমনকি পশ্চিম আফ্রিকার ইসিওডব্লিউএএসের নেতারা বাগবোকে জোর করে সরিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন।