ক্ষমতার পালাবদলে উন্নয়নকাজ ব্যাহত হয়: আইন প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বিগত সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক কাজ দায়িত্ব পাওয়া সরকার বন্ধ করে দেয়। এতে একদিকে যেমন অর্থের ক্ষতি হয়, অন্যদিকে রাষ্ট্রের উন্নয়নকাজ ব্যাহত হয়। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’৪০তম জাতীয় সমবায় দিবস-২০১১ উপলক্ষে আজ শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা সমবায় অফিস আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফখরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে সমবায়ীদের নিয়ে আইন প্রতিমন্ত্রী এক শোভযাত্রায় অংশ নেন।