ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর সম্পদের হিসাব বের করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দুর্নীতির আবহ সৃষ্টি করেছেন—এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর সম্পদের হিসাব বের করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এম কে আনোয়ার বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সম্পদের হিসাব দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তা তিনি দিচ্ছেন না। কারণ, তা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।’ তিনি বলেন, ‘সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী তাঁর সম্পদের হিসাব দিয়েছেন। তাঁর সম্পদ দ্বিগুণ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর সম্পদ কত গুণ হয়েছে, তা বের করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি সেই হিসাব বের করবে।’ এ সময় তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে সহায়তা দেওয়া হচ্ছে।যোগাযোগমন্ত্রীর এক বক্তব্যের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, ‘টেলিভিশন ক্যামেরা সঙ্গে নিয়ে না ঘুরে, আমার এলাকায় আসুন। দেখুন, কয়টি রাস্তা ঠিক আছে।’জিয়া পরিষদ নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বিএনপিদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, আয়োজক সংগঠনের সভাপতি কবির মুরাদ প্রমুখ বক্তব্য দেন।