ক্ষমতায় গেলে বিদ্যুতের দাম কমাবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে আলোচনা করে বিদ্যুতের দাম কমানো হবে।আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের নতুন ভবনে ‘বিদ্যুত্ ও জ্বালানি: সংকট উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। বিএনপি এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।মির্জা ফখরুল বর্তমান সরকারের আমলে রেন্টাল ও কুইক রেন্টাল পদ্ধতির সমালোচনা করে বলেন, সমস্যার সমাধান নয়, কীভাবে কিছু টাকা বানানো যায় সরকার সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে এই সরকার দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।বিএনপির এই নেতা বলেন, বিএনপি বিদ্যুত্ ও জ্বালানির সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চায়। ক্ষমতায় গেলে বিএনপির সরকার বিদ্যুত্ ও জ্বালানির ক্ষেত্রে টেকসই উন্নয়নের ওপর জোর দেবে।আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার বিদ্যুত্ ও জ্বালানির ক্ষেত্রে নির্লজ্জকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি অভিযোগ করে বলেন, সরকারের লোকজন ও তাঁদের পরিবারের টাকা কামানোর জন্য রেন্টাল ও কুইক রেন্টাল চালু হয়েছে। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাধারণ সম্পাদক আ ন হ আখতার হোসেন। এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।