ক্ষমতায় গেলে বিমানবন্দরে জিয়ার নাম পুনর্বহাল করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ক্ষমতায় গেলে বিমানবন্দরে জিয়াউর রহমানের নাম পুনর্বহাল করবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে বিস্ফোরণের প্রতিবাদে আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাদেক হোসেন খোকা এ কথা জানান। ওই বিক্ষোভ সমাবেশে তিনি সভাপতিত্ব করেন।বিক্ষোভ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনার প্রতিবাদে কাল বৃহস্পতিবার প্রতিটি জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কাল স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা, বিমানবন্দর থেকে জিয়ার নাম সরিয়ে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে দলের করণীয় ঠিক করা হবে।