ক্ষমতায় গেলে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় যাব। বিশ্বব্যাংকের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করব।’আজ শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে জয়নুল আবদিন ফারুক বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা করতে রাজি হয়েছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তাঁদের নিয়েই সেতু নির্মাণ করা হবে।