ক্ষমতায় থাকতে গুলির আশ্রয় নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে গুলির আশ্রয় নিয়েছে। তারা বিএনপি ও চারদলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে। এ জন্য তাদের একদিন জবাবদিহি করতে হবে।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। গত দুই দিনে পুলিশের গুলিতে চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচজন নিহতের ঘটনার প্রতিবাদে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল আরও বলেন, নেতা-কর্মীদের এসব হত্যাকাণ্ড সরকারের সুপরিকল্পিত ও সাজানো ঘটনা। তিনি বলেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনা থেকেই বোঝা যায়, সরকার কতটা ব্যর্থ। সরকার শেয়ারবাজার থেকে যতটা সম্ভব টাকা নিতে চায়। আর এ ক্ষেত্রে তারা সফল বলে অভিযোগ করেন তিনি। এই আত্মহত্যার জন্য সরকারকেই দায়ী করেন বিএনপির এই নেতা।ফখরুল আরও বলেন, বিএনপি সরকারের কাজের প্রতিবাদ করছে গ্রহণযোগ্য পদ্ধতিতে। তারা শান্তি বিঘ্নিত করছে না। তিনি বলেন, সরকার বিএনপির বিরুদ্ধে সেনা-অভ্যুত্থানের যে অভিযোগ করেছে, তা তাদের মিথ্যাচার।প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতা মওদুদ আহমদ, সাদেক হোসেন খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।