ক্ষমতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যের দুনিয়ায় শীর্ষে থাকা করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখন নেতৃত্বে আছেন বেশ কয়েকজন নারী। উত্তরাধিকার সূত্রে নয়, প্রতিষ্ঠান চালানোর এ ক্ষমতা তাঁরা অর্জন করেছেন দীর্ঘদিন ধরে পেশাগত কাজে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েই। তিনটি বিশ্বখ্যাত করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষপদে থাকা তিন নারীর পরিচয় থাকছে এখানে। এর মধ্যে দুজন সম্প্রতি নিয়োগ পেয়েছেন প্রধান নির্বাহী হিসেবেইন্দ্রা কৃষ্ণমূর্তি নুয়িপ্রধান নির্বাহীপেপসিকোপণ্য ব্যবস্থাপক হিসেবে পেশাজীবনের শুরুটা হয়েছিল বিশ্বখ্যাত জনসন অ্যান্ড জনসনে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও ১৯৯৪ সালে পেপসিতে যোগ দেওয়ার পর সাফল্য পান ইন্দ্রা নুয়ি। পেপসির বিভিন্ন পদে দীর্ঘদিন কাজ করার পর ২০০৬ সালে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ নির্বাহী হিসেবে কাজ শুরু করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ বাড়তে থাকে। ১৯৫৫ সালে ভারতের তামিলনাড়ুতে জন্ম তাঁর। বর্তমানে শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসিকোর প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন। মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে ইন্দ্রা নুয়ি পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কাজের প্রতি একাগ্রতা সাফল্যের পাশাপাশি এনে দেয় নানা স্বীকৃতি। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ১০০ নারীর তালিকায় চতুর্থ এবং ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত একটানা ফরচুন ম্যাগাজিনের প্রভাবশালী নারী ব্যবসায়ী হিসেবে প্রথম নির্বাচিত হন তিনি। বর্তমানে প্রায় তিন লাখ কর্মী নিয়ে এগিয়ে চলা পেপসিকো ২০২০ সালের মধ্যে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন ইন্দ্রা নুয়ি।ভার্জিনিয়া রোমেট্টি প্রধান নির্বাহীআইবিএমঅতিসম্প্রতি শতবর্ষী প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের প্রথম নারী প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন ভার্জিনিয়া রোমেট্টি। জিন্নি রোমেট্টি নামেই বেশি পরিচিত তিনি। এর আগে আইবিএমের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোমেট্টির পুরো নাম ভার্জিনিয়া জিনি এম রোমেট্টি। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান এবং তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করা রোমেট্টি আইবিএমে যোগ দেন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। এর পর থেকেই বিভিন্ন পদে কাজ করার পর গত ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে রোমেট্টির নাম ঘোষণা করা হয়। আগামী বছরের ১ জানুয়ারি থেকে রোমেট্টি এ দায়িত্ব পালন শুরু করবেন। মার্গারেট কাশিং হুইটম্যানপ্রধান নির্বাহী কর্মকর্তাহিউলেট-প্যাকার্ড (এইচপি)ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে মানবসেবা করবেন, হবেন চিকিৎসক। তাই পড়াশোনার ক্ষেত্রে জোর দিলেন গণিত ও বিজ্ঞানের ওপর। এক ছুটিতে একটি ম্যাগাজিনের বিজ্ঞাপনের সঙ্গে কিছুদিন কাজ করার পরই বদলে ফেলেন নিজের স্বপ্নকে। পড়াশোনা শুরু করেন অর্থনীতিতে। সেই থেকেই ম্যাগ হুইটম্যানের এগিয়ে চলা সামনের দিকে। পুরো নাম মার্গারেট কাশিং হুইটম্যান। বর্তমানে তিনি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট-প্যাকার্ডের (এইচপি) চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী। ১৯৫৬ সালে জন্ম নেওয়া হুইটম্যান প্রিন্সটন ইউনিভার্সিটি ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। এইচপির আগে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন দ্য ওয়ার্ল্ড ডিজনি, ড্রিম ওয়ার্কসসহ বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠানে। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি অনলাইন নিলামের ওয়েবসাইট ই-বের প্রধান নির্বাহী হিসেবে নিজের কৃতিত্ব দেখান। মাত্র ৩০ জন কর্মী ও ৪০ লাখ ডলারের প্রতিষ্ঠান ই-বেকে ১০ বছরে তিনি ১৫ হাজার কর্মী ও ৮০০ কোটি ডলারের প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি এইচপির পরিচালনা পর্ষদের সদস্য এবং ২২ সেপ্টেম্বর প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হন।লিখেছেন: নুরুন্নবী চৌধুরী, সূত্র: উইকিপিডিয়া