ক্ষমতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিল আব্রামসননির্বাহী সম্পাদকদ্য নিউইয়র্ক টাইমসযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-এর ১৬০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নির্বাহী সম্পাদক পদে কাজ করছেন জিল আব্রামসন। সাংবাদিকতায় সেরা কাজের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ১০৬টি পুলিৎজার পুরস্কার জেতা নিউইয়র্ক টাইমস-এর নির্বাহী সম্পাদক জিল যোগ দিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসে। ১৯৫৪ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া জিল নিউইয়র্ক টাইমস-এর আগে প্রধান সম্পাদক, ব্যুরো প্রধান, নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ বিভিন্ন পদে কাজ করছেন বিশ্বখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল, লিগ্যাল টাইমস, আমেরিকান ল’ইয়ার, টাইমস-এর মতো পত্রপত্রিকায়। পুরো নাম জিল ইলেন আব্রামসন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে ইতিহাস ও সাহিত্যে স্নাতক জিল হার্ভার্ডে পড়াশোনার সময় থেকেই কাজ শুরু করেন টাইম ম্যাগাজিন-এ। সেই থেকে সাংবাদিকতার সঙ্গেই যুক্ত আছেন ২৮ বছর ধরে। দুই সন্তানের জননী জিল জায়গা করে নিয়েছেন ফোর্বস সাময়িকীর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায়। শেরিল সেন্ডবার্গ প্রধান পরিচালন কর্মকর্তা, ফেসবুকশেরিল সেন্ডবার্গ বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্ম নেওয়া শেরিল ফেসবুকে যোগ দেওয়ার আগে বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগলের গ্লোবাল অনলাইন সেলস অ্যান্ড অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। হার্ভার্ড কলেজে অর্থনীতিতে স্নাতক শেরিল দারুণ ফলাফলের জন্য সেরা স্নাতক শিক্ষার্থী হিসেবে জিতে নেন জন এইচ উইলিয়ামস পুরস্কার। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন তিনি। গুগলে কাজ করারও আগে শেরিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারির চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন। পুরো নাম শেরিল কারা সেন্ডবার্গ। এমবিএ করার পর তিনি যোগ দেন ম্যাকেন্সি অ্যান্ড কোম্পানিতে। ফেসবুকে যোগ দেওয়ার পরেই এই প্রতিষ্ঠানের নানা ধরনের আয়ের বিষয়ের ওপর জোর দেন তিনি। বর্তমানে বিশ্বসেরা এ সামাজিক যোগাযোগ সাইটের বিক্রয়, বিপণন, ব্যবসায় উন্নয়ন, মানবসম্পদ, যোগাযোগসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনিই পরিচালনা করেন। ২০০৯ সালে শেরিল ওয়াল্ট ডিজনির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যোগ দেন। এ ছাড়া নানা ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা শেরিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকীফোর্বস-এর পাশাপাশি ফরচুন, বিজনেস উইক-এর মতো ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীদের নামের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। উরসুলা বার্নস প্রধান নির্বাহী ও চেয়ারওমেন, জেরক্স করপোরেশনফরচুন ম্যাগাজিনের ‘ফরচুন ৫০০’ তালিকা অনুযায়ী আফ্রিকান-আমেরিকান নারী প্রধান নির্বাহী এবং সফল প্রতিষ্ঠানপ্রধান উরসুলা বার্নস। বিশ্বের অন্যতম তথ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জেরক্স করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারওমেন হিসেবে আছেন বার্নস। ১৯৫৮ সালে জন্ম নেওয়া উরসুলা যন্ত্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অব এনইউসি ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। জেরক্সে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করার পর স্নাতকোত্তর শেষে পুরোপুরিভাবে যোগ দেন। একেবারে প্রাথমিক পদে যোগ দেওয়ার পর জেরক্সের বিভিন্ন পদে কাজ করেছেন উরসুলা। ২০০০ সালে এ প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সে সময়ে প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা আরেক নারী প্রধান নির্বাহী অ্যানি মুলচের সঙ্গে একসঙ্গে কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যান প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানের সর্বোচ্চ নির্বাহী পদে থাকার পাশাপাশি উরসুলা আমেরিকান এক্সপ্রেস, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স, ইউনিভার্সিটি অব রোসেস্টার, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব আইটি (এমআইটি) করপোরেশনের পর্ষদের সদস্য হিসেবেও আছেন। এমআইটির ১৫০ বছর পূর্তিতে তিনি ছিলেন উদ্বোধক বক্তা। আছেন ফোর্বসের সেরা প্রভাবশালী নারীদের তালিকায়।লিখেছেন নুরুন্নবী হাছিব, তথ্যসূত্র উইকিপিডিয়া