ক্ষমতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের কারণে আর্জেন্টিনা ও ব্রাজিল দুটো দেশই আমাদের বড় চেনা। দুই দেশের বর্তমান প্রেসিডেন্টই নারী।ক্রিস্টিনা ফার্নান্দেজ প্রেসিডেন্ট, আর্জেন্টিনাবিশ্ব ফুটবলের জনপ্রিয় দেশ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট ক্রিস্টিনা এলিজাবেথ ফার্নান্দেজ ডি ক্রিসনার। তিনি দেশটির ৫৫তম প্রেসিডেন্ট।ক্রিস্টিনা ফার্নান্দেজ সান্তা ক্রুজ প্রদেশ ও কেন্দ্রশাসিত বুয়েনস এইরেসের হয়ে তিনবার আর্জেন্টিনার ন্যাশনাল কংগ্রেসের উচ্চকক্ষ ন্যাশনালসিনেটে সিনেটর হিসেবে প্রতিনিধিত্ব করেন। ন্যাশনালকংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে ন্যাশনাল ডেপুটিও ছিলেন। ক্রিস্টিনার জন্ম ১৯৫৩ সালে। তাঁর স্বামী নেস্তর ক্রিসনার ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন।নেস্তর ক্রিসনার গত বছরের অক্টোবরে মারা যান।ফ্রন্ট ফর ভিক্টরি দল থেকে ২০০৭ সালের অক্টোবরের নির্বাচনে অংশ নিয়ে ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। একই বছরের ১০ ডিসেম্বর তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।আর্জেন্টিনার লা প্লাটায় জন্ম নেওয়া ক্রিস্টিনা ন্যাশনাল ইউনিভার্সিটি অব লা প্লাটা থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। আইনবিদ হিসেবেই তিনি নিজের পেশাজীবন গড়ে তোলেন। পাশাপাশিসক্রিয় থাকেন রাজনীতিতে।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি, বৈশ্বিক যোগাযোগ—নানা দিকে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে গেছেন এই প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সাময়িকী ফোর্বস ও টাইম সেরা ক্ষমতাশালী নারীর তালিকায় তাঁকে রেখেছে।দুই সন্তানের মা সফল এই প্রেসিডেন্টের করি ৎকর্মা উদ্যোগে আর্জেন্টিনার উন্নয়ন এবং সারা বিশ্বের সঙ্গে যোগাযোগব্যবস্থা বেড়েছে অনেক। তিনি একদিকে মানবাধিকার, দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। আবার নারী ফ্যাশন আইকন হিসেবেও পরিচিতি আছেতাঁর।দিলমা রুসেফপ্রেসিডেন্ট, ব্রাজিলফুটবলের আরেক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ১৯৪৭ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেওয়া দিলমা দেশটির ৩৬তম প্রেসিডেন্ট।তিনিই প্রথম নারী, যিনি ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রথম নারী হিসেবে ব্রাজিলের মন্ত্রিসভার (এক্সিকিউটিভ অফিস অব ব্রাজিল) সর্বোচ্চ পদ চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।প্রেসিডেন্ট হওয়ার পর এই পদে তিনি আরেক নারীকে নিয়োগ দেন।চলতি বছরের ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন দিলমা। উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান দিলমা শিক্ষার্থী থাকাকালেই সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন। মার্ক্সবাদী শহুরে গেরিলা দলের সদস্য হয়ে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনও করেন তিনি।এ জন্য ১৯৭০ থেকে ৭২ পর্যন্ত জেলে থাকতে হয় তাঁকে। কারামুক্তির পর নতুন করে নিজের জীবন গড়তে শুরু করেন তিনি।ডেমোক্রেটিক লেবার পার্টি (ডিডিটি) দিয়ে শুরু হলেও ২০০০ সালে তিনি ওয়ার্কার্স পার্টিতে (পিটি) যোগ দেন। ২০০২ সালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তাঁকে প্রথমে জ্বালানি নীতিমালা কমিটির সদস্য ও পরে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আন্তর্জাতিক সাময়িকীফোর্বস-এর প্রভাবশালী মানুষদের তালিকায় ৩ নম্বরে আছেদিলমা ভানা রুসেফের নাম।