ক্ষমা চাইলেন জ্যঁ দুজারদিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অস্কারে পাঁচটি বিভাগে পুরস্কার জিতে নিয়ে বাজিমাত করেছে জ্যঁ দুজারদিন অভিনীত ফরাসি চলচ্চিত্র দি আর্টিস্ট। ছবিটির জন্য সেরা অভিনেতার অস্কার ঝুলিতে ভরেছেন ৩৯ বছর বয়সী এই ফরাসি অভিনেতা। মঞ্চে উঠে অস্কার ট্রফি নেওয়ার পর আবেগে ফরাসি একটি কটু শব্দ উচ্চারণ করেছিলেন তিনি। অবশ্য পরে এ জন্য ক্ষমা চেয়েছেন দুজারদিন।নাটালি পোর্টম্যানের হাত থেকে অস্কারের ট্রফি গ্রহণ করার পর প্রথমে দুজারদিন শ্রদ্ধা জানান অভিনেতা ডগলাস ফেয়ারব্যাংকসকে। এর পরপরই উত্তেজিত দুজারদিন চিত্কার করে ফরাসি ভাষায় বিশেষ একটি শব্দ উচ্চারণ করেন। পুরস্কার নেওয়ার পর মঞ্চের পেছনে গেলে সংবাদকর্মীরা তাঁর কাছে বিশেষ ওই শব্দের অর্থ জানতে চান। তখন তিনি স্বীকার করেন, আসলে ফরাসি ভাষায় ব্যবহূত হয়, এমন একটি কটু শব্দ উচ্চারণ করেছেন।দুজারদিন বলেন, ‘আসলে যখন শব্দটি উচ্চারণ করি, তখন আমি আমাতে ছিলাম না। দি আর্টিস্ট ছবির চরিত্র জর্জ ভ্যালেন্টিন হয়ে গিয়েছিলাম।’ ই-অনলাইন জানিয়েছে, তিনি বলেছেন, ‘সত্যি বলতে কি, ভ্যালেন্টিনের মুখ থেকেই শব্দটি উচ্চারিত হয়েছে। তার পরও এমন কটু শব্দ মুখে আনার জন্য আমি দুঃখিত।’