ক্ষমা চেয়েছেন রুপার্ট মারডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিলুপ্ত ইংরেজি সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনালের প্রধান রুপার্ট মারডক ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির ঘটনায় ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘যে গুরুতর অনৈতিক ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। আমাদের কর্মকাণ্ডে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে জন্য আমরা তাঁদের কাছে গভীরভাবে দুঃখিত। আগামী দিনগুলোতে আমরা এ বিষয়গুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’নিউজ ইন্টারন্যাশনাল কাল রোববার ব্রিটেনের জাতীয় পত্রিকাগুলোতে ‘আমরা দুঃখিত’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করবে। এ নিবন্ধে রুপার্ট মারডক সরাসরি সন্ত্রাসী হামলার শিকার হওয়া ব্যক্তিদের ফোনে আড়ি পাতার ঘটনায় ক্ষমা চেয়েছেন। প্রবন্ধটির নিচে স্বাক্ষরে লেখা থাকবে ‘বিনীত রুপার্ট মারডক’।মারডক গতকাল মিলি ডাওলারের মা-বাবার সঙ্গে দেখা করেন। তিনি এ সময় ডাওলারের ফোনে আড়ি পাতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ২০০২ সালে সন্ত্রাসীরা ১৩ বছর বয়সী এ কিশোরীকে অপহরণ করে। ছয় মাস পর তাকে হত্যা করা হয়। নিউজ অব দ্য ওয়ার্ল্ড তখন ডাওলারের ফোনে আড়ি পেতেছিল বলে প্রমাণিত হয়েছে। রয়টার্স।রুপার্ট মারডক নিউজ ইন্টারন্যাশনালের দুই শীর্ষ নির্বাহী রেবেকা ব্রুকস ও লেস হিনটনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির ঘটনায় তাঁরা গতকাল পদত্যাগ করেন।