ক্ষুণ্ন ভাবমূর্তি পর্যালোচনায় দাতাদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি পর্যালোচনা করার জন্য অন্য দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, ‘এটা সত্যিই আমাদের জন্য মর্যাদার বিষয়। আমরা বিশ্বব্যাংকের বক্তব্য গ্রহণ করিনি। এ জন্য দাতাদের বলেছি, আপনারা নিজেরাই বিষয়টি দেখেন, বিচার-বিবেচনা করেন।’আজ সোমবার বাংলাদেশের কার্যরত দাতা দেশ ও সংস্থার ফোরাম স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। মূলত দাতাদের পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানাতে এই বৈঠক ডাকা হয়। বৈঠকে বিশ্বব্যাংকের কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকে দাতাদের পক্ষ থেকে জানানো হয়, সরকার জানিয়েছে—দুর্নীতির বিষয়ে সরকার আপসহীন থাকবে। দাতারা এটা পর্যবেক্ষণে রাখবে। তবে দাতারা দুর্নীতির বিষয়টি কঠোরভাবে দেখে। আরও জানানো হয়, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়ন চুক্তি হয়েছে দ্বিপক্ষীয় ভিত্তিতে। তাই এই ধরনের সমাধান এলসিজির মতো ফোরামে সমাধান সম্ভব নয়। বৈঠকের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ, এলসিজির দাতাদের পক্ষের কোচেয়ার ও জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি নেইল ওয়াকারসহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা।