ক্ষুব্ধ জেলেরা এবার চোখ তুলে নিলেন চারজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার চর নিজামে ঢোকার মুখে জলদস্যু সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়ে তাঁদের চোখ উপড়ে নিয়েছে চরবাসী। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।গণপিটুনির শিকার চারজন হলেন কবির (২৫), রাসেল (২৬), শাহজাহান (৩০) ও বেলাল (২৭)। তাঁদের বাড়ি হাতিয়ার সুবর্ণচরে।চর নিজামের বাসিন্দারা জানান, গতকাল চরফ্যাশন উপজেলার দুর্গম ভাসানচরে গণপিটুনিতে নিহত পাঁচ জলদস্যুর সঙ্গী এই চারজন। গতকাল তাঁরা পালিয়ে কালকিনি চরে বনের ভেতরে আশ্রয় নেন। আজ সকাল আটটার দিকে তাঁরা বনের ভেতর থেকে বেরিয়ে চর নিজামের ঢোকার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। এ সময় স্থানীয় জেলেরা তাঁদের জলদস্যু সন্দেহে গণপিটুনি দিয়ে চোখ তুলে নেন। খবর পেয়ে চর নিজামে থাকা পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রলারের অভাবে ওই চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যাচ্ছে না। তাঁরা এখনো চর নিজামের পুলিশ ফাঁড়িতেই রয়েছেন।