ক্ষেতলাল উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ অক্টোবর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে উপজেলার আলমপুর ইউনিয়নের ফোপড়া ও দৌলতপুর একাদশ ফুটবল দল অংশ নেয়। প্রথম দিনের খেলায় উভয় দলই একটি করে গোল করে। পরে ফোপড়া ফুটবল দল টাইব্রেকারে ৪-২ গোলে প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ করে। ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন নূরুল ইসলাম মাস্টার, নূর মোহাম্মদ, এম এ রহমান, হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ১৬টি ফুটবল দল নিয়ে অর্ধমাসব্যাপী এ টুর্নামেন্টের খেলা চলবে।