ক্ষেতলালে জিপিএ-৫ এ সেরা এস এ কলেজ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ১৬ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি (এসএ) কলেজ। পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, উপজেলার চারটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটি থেকে ২০ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে শুধু ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ক্ষেতলাল পাইলট উচ্চবালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তিনজন এবং ক্ষেতলাল বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। ইটাখোরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো জিপিএ-৫ পায়নি।অপর দিকে মাদ্রাসা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় আলিম থেকে কোনো জিপিএ-৫ পায়নি। সাতটি মাদ্রাসা ওই পরীক্ষা অংশ নেয়।ক্ষেতলাল এস এ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের এই জিপিএ-৫ ফলাফলের পেছনে প্রত্যেকটি শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের ঐকান্তিক চেষ্টায় ছিল প্রধান।