ক্ষেতলালে দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাইলট হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী শিশুমেলার গত ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম।শিশুদের প্রতিভা বিকাশে শিশুদের শিক্ষাদান, শিশু ও নারী নির্যাতন রোধ করে তাদের সব অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট জেলা তথ্য অফিস ক্ষেতলাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করে।মেলা উপলক্ষে স্থানীয় প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।ইউএনও রুহুল আমীন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌসী বেগম, উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার, জয়পুরহাট জেলা তথ্য অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার গুন্নাহ, এসএ কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী খাঁ প্রমুখ।