ক্ষেতলালে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ মার্চ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দৌলতপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। ভবনটি নির্মাণ করছে ক্ষেতলাল উপজেলা এলজিইডি। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৩ লাখ ৭৭ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হূদয় চন্দ্র দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মজিদ মাস্টার, প্রতিষ্ঠাতা কলিমউদ্দিন আকন্দ, আওয়ামী লীগের নেতা স্বপন কুমার রায়, সাংবাদিক মনছুর রহমান প্রমুখ।