ক্ষেতলালে বজ্রপাতে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতের দুটি ঘটনায় আজ শুক্রবার দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার মিনিগাড়ি ও তেলাল কুশুম গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার তেলাল কুশুম গ্রামের আবদুল মান্নানের ছেলে আবু তালেব (৩০) সকাল ১০টার দিকে সবজি খেতে কাজ করতে গেলে বজ্রপাতে আহত হন। প্রায় কাছাকাছি সময়ে মিনিগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফরিদ উদ্দিন (২৮) মাঠে আমন ফসল দেখতে গেলে বজ্রপাতে আহত হন। দুজনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক নজরুল ইসলাম তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।