ক্ষেতলালে বরেন্দ্র বহুমুখী প্রকল্প কার্যালয়ে জনবল-সংকট
কৃষিকাজে আধুনিকায়ন, স্বল্পমূল্যে সেচ, মানসম্মত ড্রেনেজ-ব্যবস্থা, বনায়ন প্রকল্পসহ কৃষকের বিভিন্ন সহযোগিতার জন্য উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের কাজ করে যাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, জনবল-সংকটের কারণে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প থেকে কৃষক কোনো সুবিধা পাচ্ছেন না। মাত্র একজন মেকানিক ও ঝাড়ুদার দিয়ে চলছে প্রকল্পের কার্যক্রম।উপজেলা বরেন্দ্র অফিস সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় ক্ষেতলাল উপজেলায় ৪২টি (নতুন ছয়টিসহ) গভীর নলকূপ আছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে সাতজন জনবল কাঠামো আছে। এ অফিসের শূন্য পদগুলো হচ্ছে অফিস সহকারী, কোষাধ্যক্ষ, গুদামরক্ষক ও এমএলএসএস।কালাই ও ক্ষেতলালের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মোসাব আলী বলেন, নতুন গভীর নলকূপগুলো শিগগিরই বৈদ্যুতিক সংযোগ দিয়ে চালু করা হবে। জনবল-সংকটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখা হয়েছে। কাজের প্রচণ্ড চাপের জন্য ক্ষেতলাল কার্যালয়ে প্রতি দিন আসা যায় না।