ক্ষেতলালের অর্পা লোকনৃত্যে জেলাতেও শ্রেষ্ঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মজিদা খাতুন অর্পা (৭) লোকনৃত্য প্রতিযোগিতায় জয়পুরহাট জেলাতেও শ্রেষ্ঠ হয়েছে। সে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১০ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।২৭ অক্টোবর জয়পুরহাটের পাঁচ উপজেলার নৃত্যশিল্পীদের মধ্যে প্রতিযোগিতাটি হয়। অর্পা ক্ষেতলাল সদরের আজিজুল হক ও রিনার একমাত্র মেয়ে। আজিজুল হক ও অর্পা ক্ষেতলাল বন্ধুসভার সদস্য।