ক্ষেপণাস্ত্র ছুড়বেন প্রিন্স হ্যারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়বেন প্রিন্স চার্লস ও ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি। শুধু ক্ষেপণাস্ত্র নয়, হেলিকপ্টার থেকে সত্যিকারের রকেটও ছুড়বেন প্রিন্স। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনায় এ প্রশিক্ষণে অংশ নেবেন তিনি।ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও হ্যারির প্রশিক্ষণ পরিচালক পিটার বুলেন বলেছেন, দুই মাস বিমান চালনায় প্রশিক্ষণ নেওয়া শেষ হলে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য হ্যারির প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে। এরপর সম্ভব হলে তাঁকে প্রশিক্ষণের জন্য আফগানিস্তানে পাঠানো হবে। আফগানিস্তানেই সবচেয়ে বেশি সংখ্যক পাইলট সফলভাবে অ্যাপাচি হেলিকপ্টার চালনার প্রশিক্ষণ শেষ করে থাকেন।মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ডেভোন জোনস বলেছেন, প্রিন্স হ্যারি দ্য এল সেন্ট্রো নেভাল বেসে প্রশিক্ষণ নেবেন। এটি সান দিয়েগো থেকে ১১০ মাইল পূর্বে ক্যালিফোর্নিয়ার ইমপিরিয়াল ভ্যালির কাছে অবস্থিত। এটা ম্যাক্সিকোর সীমান্তবর্তী এলাকা ও মার্কিন নৌবাহিনীর ফ্লাইট টিমের শীতকালীন ক্যাম্প। এখানেই টম ক্রুজের বিখ্যাত ‘টপ গান’ সিনেমাটির দৃশ্যায়ন করা হয়েছিল।সিএনএন জানিয়েছে, এ প্রশিক্ষণ শেষে আবারও আফগানিস্তানে ফিরে যেতে চান হ্যারি। আর প্রশিক্ষণকালে রাজপরিবারের সদস্য হিসেবে বিশেষ কোনো সুযোগ-সুবিধাও নিতে চান না তিনি। অন্য শিক্ষার্থীরা যেমন সুযোগ-সুবিধা ভোগ করেন প্রশিক্ষণকালে ঠিক তেমন সুযোগ-সুবিধাই চান এই প্রিন্স।